পরিকল্পিত শিল্পায়ন নিশ্চিতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৮, ১৪:৪০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৪:৫৫

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ফাইল ছবি অর্থনীতিসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত শিল্পায়ন নিশ্চিতে কারিগরি শিক্ষার বিকাশ ও প্রসারের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে অবিস্থিত আইডিইবি ভবনে ‘বিসিআইসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ও ১৩তম কাউন্সিল অধিবেশন’ উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে রূপকল্প ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রকৌশলীরা হচ্ছেন শিল্পায়নের মূল কারিগর। তাই দেশকে পরিকল্পিতভাবে শিল্পায়নের দিকে নিয়ে যেতে হলে আমাদেরকে কারিগরি শিক্ষার প্রসার ও উন্নত করতে হবে।’

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বর্তমান সরকারের সময় ১০০টি ইকোনমিক জোন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে বিনিয়োগ, কর্মসংস্থান বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জায়গায় উৎপাদন বাড়াতে এবং সঠিকভাবে কাজ করতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল দরকার। এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী এবং প্রশিক্ষিত করে তুলতে হবে। এই লক্ষ্যে উপজেলা পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত কারিগরি জনবল তৈরির লক্ষ্যে টিটিসি চালু করা হয়েছে।

বিসিআইসিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ ও পদোন্নতিসহ অন্যান্য পেশাগত সমস্যার সামাধানে নিয়ম অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের