বায়তুল মুকাদ্দাসের খতিব ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ২০:৫১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২১:০৫

বায়তুল মুকাদ্দাসের ইমাম

মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস (বায়তুল মাকদিস) মসজিদের গ্র্যান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী ঢাকায় এসেছেন। আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিতে বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা এসেছেন তিনি।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে অভ্যর্থনা জানান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ঢাকায়  ফিলিস্তিন  দূতাবাসের কর্মকর্তা নূর আব্দেল কারীম, এবং ইক্বরা এর ভাইস-প্রেসিডেন্ট শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী এবং হারেস বিন ইউসুফ। 

জানা গেছে, শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে যোগ দিতে এসেছেন তিনি। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে আয়োজিত এ সম্মেলন শুক্রবার দুপুর ৩টায় শুরু হবে। এ সম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত ক্বারীরা অংশ নেবেন।

আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সহসভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী বলেন,‘বায়তুল মুকাদ্দাসের  (বায়তুল মাকদিস) মসজিদের গ্র্যান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী ৫ দিনের সফরে ঢাকায় এসেছেন।’ 

/সিএ/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম