উচ্চতর মেডিক্যাল শিক্ষা ও গবেষণায় আরও সময় দিতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ২২:৫২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২২:৫৫

ডা. কামরুল হাসান খান (ফাইল ছবি)
উচ্চতর মেডিক্যাল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ও গবেষণার জন্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের বেশি সময় দিতে হবে। আজ  বৃহস্পতিবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি) আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন আন্তর্জাতিক মানের উচ্চ মেডিক্যাল শিক্ষা নিশ্চিত করতে এবং রোগীদের জন্য কল্যাণকর গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছেন। বেসরকারি রেসিডেন্ট ছাত্রছাত্রীদের জন্য যেখানে এক টাকাও বরাদ্দ ছিল না সেখানে ছাত্রছাত্রীর জন্য মাসিক ২০ হাজার টাকা পারিতোষিকের ব্যবস্থা করা হয়েছে। গবেষণার জন্য প্রতি বছরই অনুদান দেওয়া হচ্ছে।
তিনি বলেন, মেডিক্যাল শিক্ষা, সেবা, গবেষণার গুণগত মান বাড়াতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি) গঠন করা হয়েছে। ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর মতো নন প্র্যাকটিসিং ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো.শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ,সার্জারি অনুষদের ডীন ও নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, প্রক্টর অধ্যাপক ডা. মো.হাবিবুর রহমান দুলাল, সহযোগী অধ্যাপক ডা. হরষিত কুমার পাল প্রমুখ।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম