১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম নিবন্ধন হয়েছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৮, ১০:০০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১০:০৯

নিবন্ধনের জন্য অপেক্ষমাণ রোহিঙ্গারা, ফাইল ছবি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম নিবন্ধন করেছেন ইমিগ্রেশন ও পাসপের্ট বিভাগ। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানিয়েছে ১৯তম ইমিগ্রেশন ও পাসপের্ট বিভাগ। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির চেয়ারম্যান টিপু মুন্সি।

রেজিস্টার্ড রোহিঙ্গা কোনও বাংলাদেশি পাসপোর্ট পাবে না। তবে তারা একটি জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) পাবে। সভায় জানানো হয়, কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের ১৩ কিলোমিটারের মধ্যে ৬ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

জাতীয় সংসদের স্থায়ী কমিটি রোহিঙ্গাদের নিরাপত্তায় শরণার্থী শিবিরের চারপাশে বেড়া এবং বনসম্পদ রক্ষায় শিবিরগুলোতে রান্নার জন্য জ্বালানি সরবরাহের পরামর্শ দিয়েছে।

সভায় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যের মধ্যে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ আপন, ফকরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম