ফেসবুক বন্ধের কথা বলিনি: সংসদে শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ১৮:৫৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:০০

সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার সময় ফেসবুক বন্ধের কথা বলেননি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আমি এ কথা কখনোই বলিনি যে আমরা ফেসবুক বন্ধ করে দেবো। সেই ক্ষমতাও আমার নেই। আমরা এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলাপ করব, তারা কোনও সহযোগিতা করতে পারেন কিনা। একটি সীমাবদ্ধ সময়ের জন্য বন্ধ (ফেসবুক) রাখতে পারেন কিনা, সেটা বলব। আমরা বন্ধ (ফেসবুক) করে ফেলব, এটা বলতে পারি না।’
রবিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে মন্ত্রী আরও বলেন, ‘আমরা বিটিআরসির সঙ্গে আলাপ করেছি। তারা সহযোগিতা করবে। বন্ধ না করেও তারা অন্য পদ্ধতিতে কাজ করতে পারে। তারা বলেছে, বিভিন্ন পদ্ধতিতে এগুলো (ফাঁস হওয়া প্রশ্ন) আসে। এ ক্ষেত্রে তারা কী করতে পারবেন, তারা ভেবে দেখবেন। পরীক্ষার সময় তারা লোক নিয়োগ করে রাখবেন। এ ধরনের কিছু হলে তারা সঙ্গে সঙ্গে জানাবেন। পুলিশ যেন ব্যবস্থা নিতে পারে, সেই ব্যবস্থা তারা করবেন। জনগণের কোনও ব্যাঘাত সৃষ্টি হয়, এমন কিছু আমরা অবশ্যই বলিনি। অপরাধীদের কী করে বিরত রাখা যায়, সেই উদ্দেশ্যে বলেছি।’
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রশ্নপত্র আগে বিজি প্রেস থেকে ফাঁস হয়ে যেত। আমরা বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরে এখন তা হয় না। দেড় মাস ধরে এসএসসি পরীক্ষা, আর আড়াই মাস ধরে এইচএসসি পরীক্ষা চলে। এই দীর্ঘদিন প্রশ্ন পাহারা দিয়ে রাখাটা কঠিন কাজ।’
মন্ত্রী বলেন, ‘আমরা প্রশ্নপত্র যখন স্কুলে পৌঁছাই, কিছু শিক্ষক প্রশ্ন বিলির আগেই প্রশ্ন খুলে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আধুনিক মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের কাছে পাঠিয়ে দেন। এ কারণে আমরা বলেছি, এই পথটা আমাদের বন্ধ করতে হবে। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বিটিআরসি বিবেচনা করবেন, সীমাবদ্ধ সময়ের জন্য কিছু করা যায় কিনা। যেহেতু এই মাধ্যমগুলো অপরাধীরা কাজে লাগায়, সে কারণে এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন সারাদেশে ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘শুধু এসএসসি নয়, এই অভিজ্ঞাতার আলোকে এইচএসসি পরীক্ষাতেও একই ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া প্রশ্নপত্র ফাঁস হয়— এমন সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ রাখা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন-
চার বছরেও বিরোধী দলের পরিচয় পায়নি জাতীয় পার্টি
অর্থনীতির মোড়কে রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-জাকার্তা

/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম