৪ বছরে সরকারি প্লট পেয়েছেন ১৭৪ এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ২০:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২০:৫৭

জাতীয় সংসদ অধিবেশন (ফাইল ছবি/ফোকাস বাংলা) গত চার বছরে ১৭৪ জন সংসদ সদস্যকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। একই সময়ে পাঁচ জন সংসদ সদস্যকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্লট পেয়েছেন ২৫৪ জন মুক্তিযোদ্ধা।
রবিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিশনের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
সংসদে গণপূর্তমন্ত্রী জানান, রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে সংসদ সদস্যরা এসব প্লট ও ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন।
নুরুল ইসলাম মিশনের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, গত চার বছরে মোট পাঁচ হাজার ৫৯৯টি প্লট ও ৯ হাজার ৯২৮টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্লট ও ফ্ল্যাটের মোট বিক্রয়মূল্য চার হাজার ৮২৩ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা।
সংসদ সদস্য নাজমুল হক প্রধানের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ২৫৪ জন মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন আয়তনের প্লট বরাদ্দ করেছে। এর মধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে রাজশাহী, কুষ্টিয়া, সিলেট, খুলনা ও চট্টগ্রামে ১ দশমিক ৭৪ কাঠা থেকে সর্বোচ্চ পাঁচ কাঠার প্লট পেয়েছেন ১৩৭ জন। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাধ্যমে তিন কাঠা থেকে পাঁচ কাঠার প্লট পেয়েছেন ৫২ জন মুক্তিযোদ্ধা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমেও একই আকারের প্লট পেয়েছেন ৪৩ জন। আর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ১৭ জন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে চার জন মুক্তিযোদ্ধা প্লট পেয়েছেন।

/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম