ফেসবুক বন্ধের বিষয়ে যা বলেছিলেন শিক্ষামন্ত্রী (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ২১:৫৭আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২২:০৪

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ছবি) পরীক্ষার সময় ফেসবুক বন্ধের কথা বলেননি বলে রবিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে এর আগে, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, প্রশ্নপত্র বিতরণসহ সীমিত কিছু সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রবিবার শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে বলেন, ‘আমি এ কথা কখনোই বলিনি যে আমরা ফেসবুক বন্ধ করে দেবো। সেই ক্ষমতাও আমার নেই।’
অন্যদিকে, সচিবালয়ে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ, যারা এটা পরিচালনা করেন, তাদের একটা লিমিটেড টাইমের জন্য ফেসুবক বন্ধ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা। টাইমটা আমি মেনশন করছি না, (টাইমটা) আলাপ করে ঠিক করা যাবে, ওই রকম সময়ের জন্য, যেমন— প্রশ্ন দেওয়া-নেওয়ার সময় ফেসবুক বন্ধ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা। দেখা যাক, আলাপ করে ঠিক হবে সেটা কীভাবে করা যায়। ফেসবুক একেবারে বন্ধ, তা না, সীমিত সময়ের (লিমিটেড টাইম) জন্য, এই হিসাবে আমরা ব্যবহার বন্ধের (ফেসবুক) ব্যবস্থা নিচ্ছি।’
যেদিন পরীক্ষা হবে, শুধু সেদিনের জন্য ফেসবুক বন্ধ রাখা হবে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘শুধু পরীক্ষার সময় ফেসবুক বন্ধ থাকবে। পরীক্ষার একটি লিমিটেড টাইমে, যে সময়টায় ওই বিষয়টা (প্রশ্নপত্র ফাঁস) ঘটতে পারে, ওইটা নির্ধারণ করে আমরা চেষ্টা করব। (ফেসবুক) বন্ধ করার জন্য বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয় আছে, তাদের সঙ্গে আমরা কথা বলছি।’
ফেসবুক ছাড়াও প্রশ্নপত্র ফাঁস করতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায়, সেগুলোও বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা— জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘ফেসবুক বলতে আমি বলতে চাচ্ছিলাম, প্রযুক্তিগত যেসব সুযোগ তারা নেয়, সেগুলো বন্ধ করার কথা বলেছি। তারাও চিন্তা করছেন, এগুলো কী কী মাধ্যম হতে পারে।’ তিনি বলেন, ‘এটা একটা লিমিটেড টাইমের জন্য। এতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। জাস্ট দুয়েক ঘণ্টার জন্য এটা করা হবে, এতে কিছু হবে না।’
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সরকার খুবই ‘ডেসপারেট’ ও ‘অ্যাগ্রেসিভ’ বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন-
সংসদে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ বিল পাস
ডিএনসিসি উপনির্বাচন স্থগিতের বিরদ্ধে আপিল করবে ইসি

/এসএমএ/টিআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম