টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ দেবে জাপান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ২০:৩০আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২০:৩০

বাংলাদেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ দেবে জাপান। সোমবার বিকালে জাপানের টোকিওতে বাংলাদেশ থেকে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের বিষয়ে দু’দেশের মধ্যে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জাপানের সঙ্গে সহযোগিতা স্মারক স্বাক্ষর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার বাংলাদেশের পক্ষে এবং জাপানের হেলথ, লেবার ও ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের পলিসি-সমন্বয় বিষয়ক ভাইস মিনিস্টার জিনিচি মিয়ানো, বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক ভাইস মিনিস্টার হিরোমু কুরোকাওয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্স্যুলার বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কোইচি আইবোশি এ সহযোগিতা স্মারকে স্বাক্ষর করেন।

টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগে সপ্তম দেশ হিসেবে বাংলাদেশ জাপানের সঙ্গে এই স্মারক সই করে। সহযোগিতা স্মারক স্বাক্ষরকালে ড. নমিতা হালদার বলেন, ‘এই স্মারক জাপানের ৭৭টি পেশার ১৩৭টি কাজের জন্য বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ টেকনিক্যাল ইন্টার্নরা জাপানি কাজে প্রশিক্ষণ ও জ্ঞানার্জন করতে পারবে। তারা জাপানে তিন থেকে পাঁচ বছর কাজ করার সুযোগ পাবে। কাজ শেষে তারা দেশে ফিরে জাপানি প্রযুক্তি ও জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন।’

নমিতা হালদার বলেন, ‘বাংলাদেশ সরকার যথাযথ গুরুত্ব দিয়ে বিষয়গুলো নিয়ে কাজ করছে। কন্সট্রাকশন, মেনুফ্যাকচারিং, গার্মেন্টস, কৃষি, ফুড প্রসেসিং এবং কেয়ার গিভিং খাতে জাপানে জনবলের অভাব রয়েছে। যেহেতু বাংলাদেশে দক্ষ ও আধা দক্ষ কর্মীর প্রাচুর্যতা রয়েছে তাই এই সুযোগকে আমরা গ্রহণ করে কাজে লাগাতে পারি।’

সহযোগিতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি দু’পক্ষের মধ্যে একটি দ্বিপক্ষীয় সভাও অনুষ্ঠিত হয়। সভায় মানবসম্পদ উন্নয়নে দু’দেশের পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়য়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার জাপানের অর্গানাইজেশন ফর টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিংয়ের (ওটিআইটি) প্রেসিডেন্ট ইয়োসিহো সুজুকি’র সঙ্গে সাক্ষাৎ করেন। তারা টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং কার্যক্রম সহজ করা ও বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন নিয়ে মত বিনিময় করেন।

এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও জাপান সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম