বুধবার চূড়ান্ত তালিকা: নতুন যুক্ত হচ্ছে ৪৩ লাখ ভোটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ২১:৪৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ২৩:৫৪

নির্বাচন ভবন

বুধবার (৩১ জানুয়ারি) প্রকাশ হচ্ছে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা। এতে নতুন করে  ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ জন ভোটার যুক্ত হবেন। তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩১৩ জন। তালিকায় যুক্ত হওয়া নতুন ভোটাররা আগামী সংসদসহ সব ধরনের নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন খসড়া তালিকায় যুক্ত হয়েছিল ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন ভোটার। এছাড়া, সারাদেশে জেলা-উপজেলা ও থানা পর্যায়ে দাবি ও আপত্তির পর আরও কিছু সংখ্যক ভোটার তালিকায় যুক্ত হন।

জানা গেছে, খসড়া তালিকায় নতুন অন্তর্ভুক্ত ভোটারদের মধ্যে ২০১৭ সালে হালনাগাদ কার্যক্রমে ৩৩ লাখ ৩২ হাজার ৭৪২জন এবং ২০১৫ সালে আগাম তথ্য হতে ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন অন্তর্ভুক্ত হয়েছেন। আর হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া ৩৩ লাখ ৩২ হাজার ৭৪২ জনের মধ্যে নারী ভোটার ১৬ লাখ ৯৯ হাজার ৬২২ জন ও পুরুষ ১৬ লাখ ৩২ হাজার ৯৭১জন। এছাড়া, বছরের বিভিন্ন সময়ে ২ লাখ ৭০ হাজার ১৫৮ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম