আগামীকাল একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৮, ০৯:৫২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১১:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলা একাডেমির মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন বিকাল  ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের গ্রন্থমেলার উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি মেলার ওয়াই-ফাই সংযোগ ও ওয়েবসাইট উদ্বোধন করবেন।

মেলায় আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২-২৩ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে। একুশের গ্রন্থমেলা নিয়ে মঙ্গলবার বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

মেলায়  এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকছে পুলিশ, র‌্যাব অন্যান্য ফোর্স। মেলায় ২৫০টি ক্লোজডসার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবার প্রথমবারের মতো মেলার সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভকে যুক্ত করা হয়েছে।

প্রকাশক ও বিক্রেতারা এবার বই বিক্রিতে ২৫ ভাগ কমিশন দেবে। এবার সোহরাওয়ার্দী উদ্যানে বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান মঞ্চ হবে আরও বড় মাপের। কবি, সাহিত্যিকদের প্রবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আলাদা একটি গেট স্থাপন করা হয়েছে।

প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে। মেলার মূল মঞ্চে প্রতিদিনই থাকছে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গবেষক, চিন্তাবিদ ও কবিরা অংশ নেবেন। বাংলা একাডেমির নিজস্ব দুটি ক্যান্টিন দর্শকদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম