পুলিশের ওপর হামলা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৩৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার সমালোচনা করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালী ভূমিকা পালন করছে। এমনকি, জনগণের জানমাল রক্ষায় তারা জীবন উৎসর্গও পর্যন্ত করছে। গতকাল (মঙ্গলবার) পুলিশের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের জঘন্য ঘটনা আমরা ভবিষ্যতে সহ্য করবো না।’

বুধবার সন্ধ্যায় গণভবনে পুলিশের নতুন মহা-পরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে দেশবাসীর সহযোগিতা কামনা করে শেখ হাসিনা বলেন, ‘পুলিশ দেশে অনেক কঠিন দায়িত্ব পালন করেছে। আমরা চাই, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। দেশের উন্নয়ন যাতে অব্যাহত থাকে, সেজন্যও আমরা জনগণের সহযোগিতা কামনা করছি।’

র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। সূত্র- বাসস।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম