‘আগুন নয়, আঁধারে প্রদীপ জ্বালাতে এসেছেন শেখ হাসিনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১১

বক্তব্য রাখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গনি (ছবি: সংগৃহীত) ‘আগুন জ্বালাতে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন আঁধারে প্রদীপ জ্বালাতে। তাই আজ দেশের ঘরে-ঘরে বিদ্যুতের আলো। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’— বলছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গনি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুরে বিএনপির নেতাকর্মীদের অভিযোগকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। সেখানে বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে আধুনিক সুবিধা সংবলিত একটি গণশৌচাগারের উদ্বোধন করেন প্যানেল মেয়র। 

শৌচাগারটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সবার প্রতি আহ্বান জানান ডিএনসিসি প্যানেল মেয়র। তার কথায়, ‘কিছু প্রতিষ্ঠা করা যত না কঠিন, তার চেয়ে অনেক কঠিন তা রক্ষণাবেক্ষণ করা।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব, ডিএনসিসি ও ওয়াটার এইড বাংলাদেশের কর্মকর্তারা।

মোহাম্মদপুরে বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে উদ্বোধন হয়েছে আধুনিক সুবিধা সংবলিত গণশৌচাগার (ছবি: সংগৃহীত) আশা করা হচ্ছে, ডিএনসিসির অধীনে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের পাশে স্থাপিত এই আধুনিক গণশৌচাগার সাধারণ নাগরিক ও এ অঞ্চলে চলাচলরত জনগণের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
মোহাম্মদপুরে বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে উদ্বোধন হয়েছে আধুনিক সুবিধা সংবলিত গণশৌচাগার (ছবি: সংগৃহীত) আধুনিক ও দৃষ্টিনন্দন, প্রতিবন্ধীবান্ধব এই গণশৌচাগারে রয়েছে বিভিন্ন সুবিধা। এগুলো হলো— নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়া ও গোসল করার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ, স্যানিটারি ন্যাপকিন, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্নতা কর্মী ও মহিলা কেয়ারটেকার।
ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় মোহাম্মদপুরে বসিলা সড়কসহ ডিএনসিসির এলাকায় এ পর্যন্ত ১৫টি গণশৌচাগারের উদ্বোধন হয়েছে।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম