আজ থেকে শুরু হচ্ছে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৩

পাসপোর্ট

আজ শনিবার থেকে শুরু হচ্ছে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮’। এবার পাসপোর্ট সপ্তাহের প্রতিপাদ্য ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’।

এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮’ উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘সেবা প্রত্যাশীরা যাতে নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে পাসপোর্ট ও ভিসা সেবা পায় তা নিশ্চিত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরসহ সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। আর এটা করতে পারলে এবারের পাসপোর্ট সেবা সপ্তাহের প্রতিপাদ্য যথার্থ হবে।’

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, তার সরকার ২০১০ সালে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রবর্তন করে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্ট ও ভিসার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশি জনগণের বিদেশ ভ্রমণ সহজতর হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর প্রায় ২ কোটি মেশিন রিডেবল পাসপোর্ট ও ৬ লাখ মেশিন রিডেবল ভিসা প্রদান করেছে। সরকার অচিরেই ই-পাসপোর্ট প্রবর্তন করতে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই পাসপোর্ট হাতে পাচ্ছেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান