নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: তারানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০১

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালাআটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নারী  সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতাও দরকার। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সব মানুষের উন্নতি করা। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিলে মানুষের সব অধিকার রক্ষা হবে এবং নতুন নতুন অধিকার যুক্ত হবে।’

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন বাংলাদেশ ততদিন উন্নয়নের পথে এগিয়ে যাবে। নারীদের সব অধিকার বর্তমান সরকারের সময়েই রক্ষা করা হয়েছে।

অনুষ্ঠানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম