গণজাগরণ মঞ্চের ৫ বছর পূর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:২০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:২৭

গণজাগরণ মঞ্চ (ফাইল ছবি)

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ফাঁসির দাবিতে তরুণদের আহ্বানে দেশজুড়ে জেগে ওঠা গণজাগরণ মঞ্চের পাঁচ বছর পূর্তি আজ ৫ ফেব্রুয়ারি। ছয় বছরে পদার্পণ উপলক্ষে ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চ সোমবার রাজধানীর শাহবাগে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে। দুপুর ২টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকাল ৩টায় রয়েছে শোভাযাত্রা।এরপর থাকবে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসব কর্মসূচির তথ্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন ডা. ইমরান এইচ সরকার। রবিবারের (৪ ফেব্রুয়ারি) ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আগামীকাল ৫ ফেব্রুয়ারি। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ও অনন্য গণআন্দোলন, গণজাগরণের পাঁচ বছর পূর্তি। সবাইকে শুভেচ্ছা। আগামীকাল দুপুর ২টা থেকে শাহবাগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হবে। বিকাল ৩টায় বের হবে জাগরণ র‍্যালি। এরপর থাকবে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলের অংশগ্রহণ কাম্য।’

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে প্রত্যাখ্যান করে অনলাইন অ্যান্ড ব্লগারস অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে ওইদিন বিকালেই রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে অবস্থান নেন তরুণরা। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার  মানুষ। সবাই মিলে গড়ে তোলেন গণজাগরণ মঞ্চ।

আন্দোলন চলাকালে গণজাগরণ মঞ্চের মধ্যে মতপার্থক্য হলে আওয়ামী লীগের নেতৃত্বে একটি অংশ বেরিয়ে যায়। কিন্তু মঞ্চের মূল নেতৃত্ব থেকে যায় ডা. ইমরান এইচ সরকার ও তার অনুসারীদের কাছে।

 

/এসটিএস/এমএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম