আগাম জামিন পেলেন সাংবাদিক শওকত মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৬

সাংবাদিক শওকত মাহমুদ, ফাইল ছবি হাইকোর্টের সামনে পুলিশের প্রিজনভ্যানে হামলা করে বিএনপি'র আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এম আতিকুর রহমান মুহাম্মদ হেলাল উদ্দিন, গোলাম আকতার জাকির ও অ্যাডভোকেট আব্দুস সালাম খান।

পরে আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় শওকত মাহমুদের নামে মামলা হয়েছে। মামলা হওয়ার আগে থেকেই তিনি খাগড়াছড়িতে আছেন। এ কারণে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেছেন।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলার শুনানি শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিচারিক আদালত থেকে ফেরার সময় গত ৩০ জানুয়ারি হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় দলটির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে প্রিজন ভ্যান থেকে আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

ওই ঘটনায় শাহবাগ ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এর মধ্যে রমনা থানার এক মামলায় শওকত মাহমুদকে আসামি করা হয়।

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম