সুইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৩

সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আঁলা বেরসের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই নেতার পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হবে।

এর আগে ৩টার দিকে প্রেসিডেন্ট আঁলা বেরসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

চার দিনের সফরে রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় পৌঁছান সুইস প্রেসিডেন্ট। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সুইজারল্যান্ডের কোনও প্রেসিডেন্টের এটাই বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক সফর। তার এই সফরে আলোচনায় দু’টি বিষয় বেশি গুরুত্ব পাবে, মিয়ানমারে সংঘটিত রোহিঙ্গা সংকটে গুরুতর প্রভাবিত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং দুই দেশের মধ্যে নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠা।

বাংলাদেশে সুইস দূতাবাস সূত্রে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুইস প্রেসিডেন্টর সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক, উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে। এছাড়াও, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতার বিষয়গুলোও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

সফরে প্রেসিডেন্ট বেরসে আগামী ৬ ফেব্রুয়ারি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। প্রসঙ্গত, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সুইজারল্যান্ড মানবিক সহায়তা প্রদান করে আসছে।

/পিএইচসি/এফএস/ওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম