কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৯ বছরে সাড়ে ৬৮ লাখ মানুষকে সেবা: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৬



কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৯ বছরে সাড়ে ৬৮ লাখ মানুষকে সেবা: স্বাস্থ্যমন্ত্রী গত ৯ বছরে কমিউনিটি ক্লিনিক থেকে অন্তত ৬৮ লাখ ৪২ হাজার মানুষ সেবা নিয়েছেন। এর মধ্যে দুই কোটি ২৮ লাখের বেশি জরুরি ও জটিল রোগীকে উন্নত ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায় রেফার করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এই তথ্য জানান।
এই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম শনাক্ত হওয়ার পর সরকারি হিসেবে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা চার হাজার ৭২১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৯৯ জন ও জীবিত তিন হাজার ৯২২ জন। বাংলাদেশে এইচআইভি সংক্রমনের হার ০.০১% বলে মন্ত্রী জানান।
নরসিংহী-২ আসনের কামরুল আশরাফ খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে অটিস্টিক শিশুর সঠিক পরিসংখ্যান নেই।
সরকারি দলের শেখ মো. নুরুল হকের প্রশ্নের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, ২০১৭ সালে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ১৯৫ জনসহ এক লাখ ২৭ হাজার ২২৯ জন বাংলাদেশি হজ পালন করছেন।
সরকারি দলের ইসলাফিল আলমের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের হয়রারি ও প্রতারণার শিকার হওয়ার পেছনে কিছু এজেন্সি মালিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম