নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে এসেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে প্রধান বিচারপতির কক্ষে প্রবেশ করেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন। ফুল দিয়ে প্রধান বিচারপতিকে তারা শুভেচ্ছা জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তিনি সেখানেই অবস্থান করছেন।








