১ হাজার ইয়াবা ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

ঢাবি প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৫

কম্বল বিতরণ করছেন মাদকদ্রব্য অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ মাদক সরবরাহকারীকে ধরিয়ে দিলে মিলবে মাদকদ্রব্য অধিদফতরের পুরস্কার। এ ঘোষণা দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে তিনি এ ঘোষণা দেন। সেখানে পথশিশুদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি চলছিল। 

মাদকদ্রব্য অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন বলেছেন, ‘যারা মাদক সরবরাহ করে তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। বস্তিগুলোসহ বিভিন্ন জায়গায় অনেক মাদক ও ইয়াবা ব্যবসায়ী থাকে। তারা নিয়মিত মাদক সরবরাহ করে। এদের ধরিয়ে দিলে পুরস্কার দেবো আমরা। এক হাজার ইয়াবা ধরিয়ে দিতে পারলে থাকবে ২০ হাজার টাকা পুরস্কার। এক্ষেত্রে বিজয়ীর পরিচয় গোপন রাখবো।’

ডিজি মোহাম্মদ জামাল উদ্দীন আরও বলেন, ‘ইয়াবা ও মাদক আমাদের দেশের কোমলমতি শিশু থেকে শুরু করে কিশোর ও তরুণদের শেষ করে দিচ্ছে। তারা ধীরে ধীরে মাদকের বেড়াজালে আটকে যাচ্ছে। আমরা সবাই জানি, মাদকের ফল ভয়াবহ। কারণ মাদক ধীরে ধীরে ছেলেমেয়েদের মূল্যবান জীবন শেষ করে দেয়। মাদক থেকে তাদের রক্ষা করতে না পারলে বাংলাদেশের সুরক্ষা হবে না।’

মাদক নির্মূলে সরকারকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান মাদকদ্রব্য অধিদফতরের মহাপরিচালক। তিনি বলেন, ‘এ দেশ থেকে মাদক দূর করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার প্রতি আহ্বান জানাই— ছেলেমেয়েদের মাদকমুক্ত করুন, তা না পারলে চিকিৎসা করান।’

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনও মনে করেন সরকারের পাশাপাশি সবারই এক্ষেত্রে এগিয়ে আসা উচিত। বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি। কম্বল বিতরণ কর্মসূচি আগামী বছর আরও আগে করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ ও মাদকদ্রব্য অধিদফতর। এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন’র সভাপতি শেখ সেলিম রেজা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম