গজারি হাতে মাঠে থাকবেন ১৫ হাজার মালিক-শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২২

বক্তব্য রাখছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ (ছবি: শাহেদ শফিক) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি। ওইদিন যে কোনও ধরনের নাশকতা ঠেকাতে গজারি হাতে অবস্থান নেবেন ঢাকা বাস মালিক-শ্রমিকরা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকায় বাস-মালিক সমিতির কার্যালয়ে যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

৮ ফেব্রুয়ারি স্বাভাবিকভাবে বাস চলবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। তার সভাপতিত্বে গুলিস্তান, মহাখালী, ফুলবাড়িয়া ও সায়েদাবাদ বাস টার্মিনালের নেতারা বক্তব্য রাখেন সভায়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, নাশকতা মোকাবিলার জন্য রাজধানীর চারটি বাস টার্মিনালে (গুলিস্তান, মহাখালী, ফুলবাড়িয়া ও সায়েদাবাদ) গজারি নিয়ে অবস্থান নেবেন ১৫ হাজার মালিক-শ্রমিক। বাস মালিক সমিতির পক্ষ থেকে তিনি বলেন, ‘মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতারা বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। এ কারণে নিজেদের বাস নিরাপদ রাখার জন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’

রায়ে খালেদা জিয়ার জেল হলে বিএনপি যদি হরতালের ঘোষণা দেয়, তবুও বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান খন্দকার এনায়েত উল্লাহ। প্রতিটি বাসে অগ্নিনির্বাপক ও দুই বালতি বালু রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘বাস চলাচল বন্ধ হবে না। এমনকি দূরপাল্লার বাসও চলবে। তবে যত্রতত্র বাস রাখা যাবে না।’

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম