‘শিক্ষামন্ত্রী সহজ সরল মানুষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪২

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্নপত্র ফাঁস নিয়ে সমালোচনার মুখে থাকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে সাফাই গাইলেন চট্টগ্রাম থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সামশুল হক বলেন, ‘শিক্ষামন্ত্রী একজন সহজ–সরল মানুষ। তিনি একা কী করবেন। তাকে বাদ দিয়ে আর কাউকে মন্ত্রী করলেই যে প্রশ্নপত্র ফাঁস হবে না, তা বলা যায় না।’

এর আগে সোমবার সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন চট্টগ্রাম থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সামশুক হক বলেন, ‘শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমি বলবো, শিক্ষামন্ত্রী একজন কী করবেন? শিক্ষামন্ত্রীর নিচে যারা আছেন, তাদের নিয়ে তদন্ত চালান।’

তিনি বলেন, ‘উনি (শিক্ষামন্ত্রী) সোজা-সরল মানুষ। ওনাকে খালি পদত্যাগ করেন, পদত্যাগ করেন... পদত্যাগ করে কী করবেন? পদত্যাগ করলেতো আরেকজনকে দেবে, আরেকজনকে দিলে তার মাধ্যমে (প্রশ্ন ফাঁস) হবে না, তা কি কেউ বলতে পারেন? বলতে পারেন না।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম