হাইকোর্টে নিরাপত্তা জোরদার, চলছে তল্লাশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৭

পুলিশের তল্লাশি চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্টের প্রবেশ মুখে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনজীবী ও কর্মচারীদের ব্যাগ, গাড়িতে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকেই হাইকোর্টে প্রবেশের চারটি গেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার আশরাফুল ইসলাম।

তিনি আরও বলেন, সকাল ৭টা থেকে হাইকোর্টের প্রবেশমুখে নিরাপত্তা জোরদার করা হয়। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা যায়, হাইকোর্টের প্রবেশমুখে অন্যান্য দিনের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। হাইকোর্টের ভেতরে প্রবেশকালে পুলিশ সবার দেহ তল্লাশি করছে। এছাড়া তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে প্রয়োজনীয় পরিচয়পত্র দেখে তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এছাড়া যারা নিজস্ব গাড়িতে হাইকোর্টে প্রবেশ করতে চাইছেন তাদের গাড়ি তল্লাশি করছে পুলিশ। তল্লাশি শেষেই তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম