সামাজিক মর্যাদা বিবেচনায় পুরনো কারাগারে খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৮

আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ফটো) খালেদা জিয়ার সামাজিক মর্যাদা ও  অবস্থান সবকিছু বিবেচনা করেই তাকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বড় একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন।  উনার বয়স, সামাজিক মর্যাদা, সামাজিক অবস্থান সবকিছু বিবেচনা করেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। কোথাও কোনও বিশৃঙ্খলা বা গোলযোগ হয়নি। কোথাও বিশৃঙ্খলার চেষ্টাও করা হয়নি। কোথাও কোনও প্রতিবাদ হয়নি। সব জেলা আমি স্বাভাবিক দেখছি।’
কারাগারে খালেদা জিয়া কী কী সুবিধা পাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। উনি জেলকোড অনুযায়ী সব সুবিধাই পাবেন।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক  দল। এ দলকে তো নিষিদ্ধ করা হয়নি। যেকোনও কর্মসূচি তারা তো নিতেই পারে। তবে রায়কে কেন্দ্র করে বিএনপি যদি কোনও কর্মসূচি দেয়, বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে পুলিশ তা প্রতিহত করবে। তবে কেউ যেন ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টির সুযোগ না পায়,  সেজন্য সতর্ক থাকবে পুলিশ।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেগম জিয়ার গাড়িবহরের সামনে অনেক মানুষ ছিল। তাই আমাদের দলের নেতাকর্মীরাও ছিল। উনার গাড়ির সামনে এত মানুষ ছিল যে,  আদালতে পৌঁছাতে উনার দু’ঘণ্টা লেগেছে । পুলিশ চেয়েছিল ফ্লাইওভারের ওপর দিয়ে উনাকে নিয়ে আসতে। কিন্তু তিনি নিজেই ফ্লাইওভারের ওপর দিয়ে  আসতে চাননি।’

খালেদা জিয়ার বর্তমান বাসভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারেও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে পরবর্তীতে যেকোনও সময় যেকোনও সিদ্ধান্ত নিয়ে উনাকে যেকোনও জায়গায় নেওয়া হতে পারে।’ 

/এসআই/এসএসএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের