খালেদা জিয়ার জামিন আবেদনের বিরোধিতা করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৭

দুদক উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন করা হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরোধিতা করবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান একথা জানিয়েছেন।

রবিবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আবেদন করা হবে কিনা জানতে চাইলে খুরশিদ আলম জানান, নিম্ন আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি চেয়ে আবেদন করা হয়েছে। কপি পাওয়ার পর তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রায়ের কপি চেয়ে দুদক আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) আবেদন করেছেন বলেও তিনি জানান।

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘মামলাটি যেহেতু দুদকের। তাই দুদক সাজা বৃদ্ধির বিষয়ে আপিল করবে। তবে তারা আপিল না করলে সরকার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম