দেশের কল-কারখানায় কাজ করছেন ৭২ লাখ শ্রমিক: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশের কল-কারখানায় ৭১ লাখ ৮৩ হাজার ৪৪৬ জন শ্রমিক কর্মরত আছেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. ইসলাফিল আলমের প্রশ্নের জবাবে পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে কুটির শিল্প সাত লাখ ২৭ হাজার ২৩৩টি, মাইক্রো শিল্প এক লাখ ৪ হাজার ৭ টি, ক্ষুদ্র শিল্প ৩০ হাজার ৮৯০টি, মাঝারি শিল্প দুই হাজার ৯৯১টি ও বড় শিল্প তিন হাজার ১২৩টি। সব মিলিয়ে দেশে ৮ লাখ ৬৮ হাজার ২৪৪টি শিল্প কারখানা রয়েছে। এতে ৭১ লাখ ৮৩ হাজার ৪৪৬ জন শ্রমিক কর্মরত আছেন।’

স্বতন্ত্র সংসদ সদস্য ঊষাতন তালুকদারের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘১৯৫৩ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পেপার মিলের আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। কারখানার যন্ত্রপাতিও অতি পুরাতন হয়ে গেছে। এ সকল কারণে কারখানার উৎপাদনকশীলতা হ্রাস পেয়েছে। করখানাটিকে বর্তমানে প্রায় বন্ধ অবস্থা থেকে উত্তোরণ ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে কমিটি গঠন করা হয়েছে।’

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম