মোহাম্মদপুর থেকে পিস্তল, গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৩

আটককৃত তিনজন মোহাম্মদপুর থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-২। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে সাত মসজিদ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রুবেল হোসেন (২২), সোহাগ আলী (২৩) ও মো. সোহাগ।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফিরোজ কাওছার এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, আটক রুবেলের কাছ থেকে ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আর সোহাগ আলীর কাছ থেকে ১০০ রাউন্ড এবং মো. সোহাগ কাছ থেকে ৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা গুলি ও পিস্তল ফিরোজ কাওউসার জানান, অস্ত্র ব্যবসার পাশাপাশি তারা ডাকাতি ও চাঁদাবাজি করে আসছিল। তারা সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অস্ত্র গোলাবারুদের ব্যবসা করতো। তারা দেশ এবং দেশের বাইরের উৎস থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করতো। পরবর্তীতে চড়াদামে তা বিক্রি করতো।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের অন্যান্য এলাকার লাোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি,চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। এ চক্রের কিছু সদস্য এখনও পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম