নজরুল ইনস্টিটিউট বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৩

জাতীয় সংসদ ভবন (ছবি- সাজ্জাদ হোসেন) জাতীয় সংসদে ‘কবি নজরুল ইনস্টিটিউট বিল-২০১৮’ পাস হয়েছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জমান নূর সোমবার (১২ ফেব্রুয়ারি) সংসদে পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি হয়।

১৯৮৪ সালের সামরিক আমলে প্রণয়ন করা ‘নজরুল ইনস্টিটিউট অর্ডিন্যান্স’ রহিত করে নতুন করে বাংলায় আইন করতে বিলটি পাস হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গত ১৫ নভেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

পাস হওয়া বিলে বলা হয়েছে, ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। তবে, প্রয়োজনে ঢাকার বাইরে এর শাখা স্থাপন করা যাবে। জাতীয় কবির সাহিত্য, সংগীতসহ সব সৃষ্টিকর্ম অনুশীলনে ইনস্টিটিউট উৎসাহিত করবে বলে বিলে বলা হয়েছে।

বিলের উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, ‘২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলোর আবশ্যকতা পর্যালোচনা করে সংশোধন বা পরিমার্জন করে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নজরুল ইনস্টিটিউট অর্ডিন্যান্স-১৯৮৪ রহিত করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পুনর্গঠন করে নজরুল ইনস্টিটিউট বিল-২০১৮ প্রণয়ন করা হলো।’

ইএইচএস/এইচআই
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম