রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:১৪

রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ মঙ্গলবার সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বিরোধীদলীয় নেতা টানা দ্বিতীয় মেয়াদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. আবদুল হামিদকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে রওশন এরশাদ রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।

রওশন এরশাদ দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আট সংসদ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট এম ফজলে রাব্বি মিয়া রাষ্ট্রপতির সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনিও রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক