দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হলো ‘বিএনপি এখন কোন পথে?’ শীর্ষক বৈঠকি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ।
মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ, সাপ্তাহিক’র সম্পাদক গোলাম মোর্তোজা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল।








