খালেদার মামলার রায়ের সার্টিফাইড কপি বিকালে পাওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০১

খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফাইড (নকল) কপি আজ রবিবার বিকালে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘রবিবার (১৮ ফেব্রুয়ারি) আমরা রায়ের সার্টিফাইড কপি পাওয়ার জন্য আদালতে শুনানি করেছি। আদালত আমাদের বলেছেন আজকে বিকালে সার্টিফাইড কপি দেবে।’

সানাউল্লাহ বলেন, ‘আজকের মধ্যে রায়ের সার্টিফাইড কপি হাতে পেলে আমরা আগামীকাল উচ্চ আদালত আপিলের আবেদনসহ জামিনের আবেদন করতে পারবো।’

গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সার্টিফাইড কপি পাওয়ার কথা থাকলেও রায়ের কপি ৬৩২ পৃষ্ঠা হওয়ায় আদালত সরবরাহ করতে পারেনি। 

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) রায়ের কপি পেতে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া ৩ হাজার ফলিও জমা দেন ঢাকার বিশেষ জজ ৫ আখতারুজ্জামানের আদালতে।

/টিএইচ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম