ইতালি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) ইতালি সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

গত ১১ ফেব্রুয়ারি চার দিনের সরকারি সফরে ইতালির উদ্দেশে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইতালির রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের বার্ষিক বৈঠকে যোগ দেন। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান। এছাড়া, পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী হলি সি (ভ্যাটিকান সিটি) সফরে যান। সেখানে তিনি পোপ এবং ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।

ইফাদ গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলের সঙ্গেও বৈঠক করেন।

ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সফর শেষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরকালে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৬টি জেলার দুস্থ গ্রামীণ জনগণের উন্নয়নে বাংলাদেশ ও ইফাদের মধ্যে ৯২ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

/পিএইচসি/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম