সারাদেশে মসজিদ রয়েছে আড়াই লাখ: ধর্মমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১০

মসজিদ, ফাইল ছবি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন,সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৩৯৯টি।

সোমবার সংসদে এমপি শেখ নুরুল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতি অর্থবছরে নির্ধারিত আবেদন ফরমের ভিত্তিতে বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে মসজিদের অনুদান মঞ্জুর করা হয়। এর অংশ হিসেবে ২০১৫-১৬ অর্থবছরে ৫ হাজার ৩৫৬টির অনুকূলে ১১ কোটি ২১ লাখ ৬০ হাজার, ২০১৬-১৭ অর্থবছরে ৫ হাজার ৩৯৯ মসজিদের জন্য ১১ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। তবে দেশের সব মসজিদে সরকারি অনুদান সমানভাবে পৌঁছানোর কোনও পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত চার বছরে ৯৯৯ জন হজ প্রতিনিধির পেছনে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে ২৪৫ কোটি টাকা।

তিনি বলেন, ‘বাংলাদেশি হজযাত্রীদের বিভিন্ন সমস্যা দেখাশুনাসহ হজ ব্যবস্থাপনার জরুরি দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দলে (হজ প্রতিনিধি দল, হজ প্রশাসনিক দল, হজ কারিগরি দল এবং হজ চিকিৎসক কারিগরি দল) অন্তর্ভুক্ত করে ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতর, বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সৌদি আরবে দায়িত্ব পালন করে থাকেন। তাদের পেছনে ওই অর্থ ব্যয় হয়।’

ধর্মমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকারি খরচে কোনও হজযাত্রী পাঠানো হয়নি। মন্ত্রিসভার অনুমোদন নিয়ে জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী ২০১৪ সাল থেকে সরকারি খরচে ধর্মপ্রাণ মুসলমানদের হজে পাঠানো হচ্ছে। এ হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে ১২৫ জনের জন্য সরকারের ব্যয় হয়েছে ১৮ কোটি ৩৬ লাখ, ২০১৫-১৬ অর্থবছরে ২৬৬ জনের জন্য ২৯ কোটি, ২০১৬-১৭ অর্থবছরে ২৮৮ জনের জন্য সাড়ে ২৯ কোটি এবং ২০১৮ অর্থবছরে ৩২০ জনের জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে সাড়ে ৩৩ কোটিসহ মোট ২৪৫ কোটি টাকা। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম