এইচবিআরআইয়ের প্রদর্শনীতে পোড়া ইটের বিকল্প প্রযুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:১১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:১৪

প্রদর্শনী উদ্বোধনের পর স্টলগুলো পরিদর্শন করছেন গণপূর্তমন্ত্রী (ছবি- পিআইডি) পোড়া ইটের বিকল্প হিসেবে থারমাল ব্লক, হলো ব্লক, ফেরোসিমেন্ট প্রভৃতির মাধ্যমে ভবন নির্মাণ ও এ সংক্রান্ত প্রযুক্তি নিয়ে শুরু হয়েছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) পাঁচ দিনব্যাপী প্রদর্শনী। মিরপুর কল্যাণপুরে দারুস সালাম রোডের এইচবিআরআই প্রদর্শনী হলে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এই প্রদর্শনী। এতে এইচবিআরআই উদ্ভাবিত নির্মাণসামগ্রী ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনী উপলক্ষে ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘ভূ-উপরিভাগের মাটি রক্ষার জন্য পোড়া ইটের বিকল্প হিসেবে থারমাল ব্লক, হলো ব্লক ইত্যাদির ব্যবহারকে গণপূর্ত নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে। পোড়ামাটির ইট ব্যবহার বন্ধ করা না হলে ভবিষ্যতে দেশ খাদ্য সংকটে পড়বে। পোড়ামাটির ইটের চেয়ে হলো ব্লক বা থার্মাল ব্লক অনেক সাশ্রয়ী। টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী ২০২০ সালের মধ্যে পোড়া ইটের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার কথা রয়েছে। সরকার সে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য কৃষি জমি সুরক্ষার উদ্যোগও নেওয়া হয়েছে। নগর ও অঞ্চল পরিকল্পনা আইনে কৃষি জমি সুরক্ষার বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে আইনটি ভেটিংয়ে রয়েছে। শিগগিরই এ আইন সংসদে তোলা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘ভারতে ভূ-পৃষ্ঠের উপরিভাগের মাটি দিয়ে ইট তৈরি বন্ধ করা হয়েছে। এ জন্য বাংলাদেশ থেকে ভারতে ইট রফতানি হচ্ছে। ভিয়েতনামে শতকরা ৩০ ভাগ হলো ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।’
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচবিআরআইয়ের পরিচালক মোহাম্মদ আবু সাদেক।
প্রদর্শনীতে মোট ৩০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত। প্রদর্শনী চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

/এসএমএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম