ভাষা দিবসে জমজমাট বইমেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০২

অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের ভিড় (ছবি: সাজ্জাদ হোসেন) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে সকাল থেকেই জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। আজ বুধবার সকাল ৮টায় খোলা হয় মেলার ফটক। এরপর সময় গড়ানোর সঙ্গে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
কেন্দ্রীয় শহীদ মিনারে যারা শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের বেশিরভাগই বইমেলায় ভিড় করেছেন। একুশের আবহ নিয়ে সাদাকালো পোশাক পরে মেলায় এসেছেন দর্শনার্থীরা। অনেকের সঙ্গে আছে পরিবার। সবাই মিলে ঘুরে ঘুরে স্টলে বাছাই করে বই কিনছেন। বুধবার মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের ভিড় (ছবি: সাজ্জাদ হোসেন) মেলায় বাবা ও ভাইয়ের সঙ্গে ঘুরতে আসা নবম শ্রেণির ছাত্রী প্রিয়ন্তি বিশ্বাস পিউ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রতি বছর এই দিনে বাবার সঙ্গে মেলায় আসি। এবারও ব্যতিক্রম হয়নি। সাকিব আল হাসানের হালুম বইটি কিনেছি।’

অমর একুশে বইমেলায় শিশু চত্বর থাকে ছোটদের কলরবে মুখর (ছবি: সাজ্জাদ হোসেন)
এদিন শিশু চত্বর মুখর হয়ে উঠেছে সোনামণিদের কলরবে। মেলায় শিশু-কিশোরদের বইয়ের বেশ চাহিদা। যুক্ত প্রকাশনীর স্টলে দায়িত্বরত ঊর্মি লোহানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে শিশুদের বইয়ের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।’

অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের ভিড় (ছবি: সাজ্জাদ হোসেন) গত ২০ দিনে মেলায় বিক্রি কম বলে উল্লেখ করেছেন চমন প্রকাশের আনাম রেজা। তবে তার আশা, একুশে ফেব্রুয়ারিতে দর্শনার্থী বেশি আসায় বিক্রি বাড়বে।

কবি ও গবেষক ড. তপন বাগচির কথায়, ‘মেলায় আজ দর্শক দেখে মনটা ভরে যাচ্ছে। অসংখ্য মানুষ মেলায় এসেছেন। প্রত্যেকে যদি একটা করেও বই কেনেন তাহলেই কিন্তু আমাদের লেখক-প্রকাশকের কোনও কষ্ট থাকে না।’

অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের ভিড় (ছবি: সাজ্জাদ হোসেন) আরেক কবি লিলি হক জানান, তার চয়ন প্রকাশনী থেকে এবার ১৭টি নতুন বই বের হয়েছে। এর মধ্যে আছে তার নিজের একটি কবিতার বই।

অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের ভিড় (ছবি: সাজ্জাদ হোসেন) বাংলা একাডেমিতে গিয়ে জানা গেলো, ৫০ শতাংশ ছাড়ে তরুণ লেখক প্রকল্পের বই দিচ্ছে। দর্শকরা সেখান থেকেও বাছাই করে বই কিনছেন। তবে কেউ কেউ অবশ্য প্রকাশকদের বিরুদ্ধে পাতা বেশি না হওয়া সত্ত্বেও বইয়ের দাম বেশি রাখার অভিযোগ করেছেন।

/টিওয়াই/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম