রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৬

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব বাংলাদেশের রাষ্ট্রপতিকে ফোন করেন। এসময় তিনি এ সহযোগিতা চান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আলাপকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। এসময় তিনি রাষ্ট্রপতির চিকিৎসার খোঁজ-খবর নেন।’

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয়দিনের সফরে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি। দেশটির মেরিনা ম্যান্ডারিন হোটেলে অবস্থান করছেন তিনি।

আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সিঙ্গাপুর সফরের উল্লেখ করে তিনি বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

রাষ্ট্রপতি সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হালিমা ইয়াকুবকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেছেন, ‘সিঙ্গাপুরের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ গুরুত্ব দেয়।  বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।’ খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম