সুন্দর জীবন গড়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে স্কাউট সমাবেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫১

রোভার স্কাউট ‘স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম আঞ্চলিক স্কাউট সমাবেশ ২০১৮ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)  রাতে গাজীপুরের বাহাদুরপুরের রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সমাবেশের উদ্বোধন করা হয়। স্কাউট সমাবেশ চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

সমাবেশে বক্তারা বলেন, ১১০ বছর আগে লর্ড ব্যাডেন পাওয়েল মানবতার সেবায় স্কাউটিংয়ের সূচনা করেন। স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুটে চলছে। এই স্কাউট সমাবেশে অংশ নেওয়া ছয় হাজারেরও বেশি স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ও লিডার এখান থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেরদের নিয়োজিত করবেন।

এবারের স্কাউট সমাবেশে অংশ নেওয়া স্কাউটরা ১২টি চ্যালেঞ্জ ও ৬টি সেন্ট্রাল ইভেন্টে (স্কাউট কার্যক্রম) অংশ নেবে। নতুন বিষয় রপ্ত করবে এবং হাতে কলমে তা প্রয়োগের সুযোগ পাবে। এই স্কাউট সমাবেশে ঢাকা বিভাগের সব জেলা থেকে ৫১২টি ইউনিট অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম