কোটা সংস্কারের দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ করে চলছে আন্দোলন

ঢাবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৬

চাকরি প্রত্যাশীদের আন্দোলন কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আন্দোলন শুরু করেন তারা।

এর আগে  ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’- এ স্লোগান দিয়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর কথাকাটাকাটি হয়। এরপর তারা জাদুঘরের সামনে অবস্থান নেয়।  

চাকরি প্রত্যাশীদের আন্দোলন আন্দোলনের বিষয়ে জানতে চাইলে চাকরি প্রত্যাশী রঞ্জন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের আন্দোলন কোটার বিপক্ষে না। আমরা আন্দোলন করছি কোটা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে কমিয়ে আনার জন্য। আমরাও চাই মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা দেওয়া উচিত। কিন্তু এত বৈষম্য করে না। প্রকৃত মেধাবীদের যদি মূল্যায়ন করা না হয়, তাহলে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাবে। তখন আত্মসম্মান রক্ষা না করতে পেরে শিক্ষিত বেকাররা আত্মহত্যা করতে বাধ্য হবে।’

চাকরি প্রত্যাশীদের আন্দোলন আরেক চাকরি প্রত্যাশী মামুনুর রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে তিনিও এই বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন করতেন।  কারণ, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।’

রাস্তা অবরোধ করে রাখায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম