ব্যবহার অনুপযোগী ইভিএম বিনষ্টীকরণে কমিটির সভা সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৬

ইভিএম (ফাইল ছবি) ব্যবহার অনুপযোগী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিনষ্ট করতে গঠিত কারিগরি কমিটির সভা সোমবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে এ সভা নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকার জন্য সিনিয়র মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল হোসেন স্বাক্ষরিত চিঠি রবিবার সংশ্লিষ্ট কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ২০১০ ও ২০১১ সালে সংগৃহীত ইভিএম সেট অকার্যকর করার লক্ষ্যে সোমবার বেলা ১১টায় কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় কমিটির সদস্যরা সংগৃহীত ইভিএম সেটের কার্যকারিতার বিষয়ে মতামত/সুপারিশ দেবেন।

জানা যায়, এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সময় বুয়েটের সহায়তায় সহস্রাধিক ইভিএম কেনা হয়। যা এখন ব্যবহার না করায় নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া কোনও ত্রুটি হলে তা ঠিক করার মতো ইসির দক্ষ জনবলও নেই। এজন্য ইসি এগুলো অকার্যকর বা নষ্ট করে ফেলার উদ্যোগ নিয়েছে।

সূত্র জানায়, যেসব ইভিএম কাজ করার মতো অবস্থায় নেই, সেগুলো নষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, এর আগে কমিশন সভায় এ বিষয়টি উপস্থাপন করা হলে নিজেরা সমালোচনা এড়াতে তা গ্রহণ করা হয়নি। বরং বিষয়টি নিয়ে কী করা যায় সেজন্য একটি কমিটি করে দেওয়া হয়। কমিটি যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী পরে কার্যক্রম গ্রহণ করা হবে। কমিশন সভার ওই কার্যপত্রে বলা হয়, বর্তমান ইভিএমগুলো ফিনিশড প্রোডাক্ট নয় এবং এগুলো ৬ বছরের বেশি পুরনো হওয়ায় এর কার্যক্ষমতা নেই। এছাড়া, বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহারের সময়ে সৃষ্ট কারিগরি ত্রুটিগুলোর সমাধান করা হয়নি। ভবিষ্যতে ইভিএম ব্যবহারে কোনও কারিগরি ত্রুটি দেখা দিলে তা সমাধান করা দুরূহ হতে পারে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে ইভিএমগুলো অকার্যকরণের ব্যবস্থা গ্রহণ করা যায়।

এরপর ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়। এ নির্বাচনে একটি কেন্দ্রে নতুন ইভিএম ব্যবহার করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে।

সূত্র জানায়, ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে প্রথম ইভিএম ব্যবহার করা হয়। পরে নায়ায়ণগঞ্জের কয়েকটি ওয়ার্ডে, নরসিংদী পৌরসভা ও কুমিল্লা সিটি করপোরেশনের পুরো নির্বাচন ইভিএমে করা হয়। কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন রাজশাহী ও রংপুরে ছোট পরিসরে ইভিএম ব্যবহার করার পর তা বন্ধ করে দেওয়া হয়। কয়েকটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সময় ঠিকমতো কাজ করছিল না। এগুলো পরিচালনাকারী কর্মকর্তারাও তা ঠিক করতে না পারায় কমিশনকে সমালোচনার মুখে পড়তে হয়। এ কারণেই কর্মকর্তারা এগুলো পরিচালনায় অনাগ্রহী।

 

 

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম