সোনারগাঁওয়ের দিয়ারা মেরিখালী খাল ভরাটে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩০

সুপ্রিম কোর্ট নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দিয়ারা মেরিখালী খাল  ভরাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে খালের যে অংশ ভরাট করা হয়েছে তা আগের অবস্থায় ফিরিয়ে নিতে আল মোস্তফা গ্রুপকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া খাল ভরাট কেন অবৈধ ঘোষণা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ভূমি মন্ত্রণালয় সচিব, পরিবেশ মন্ত্রণালয় সচিব, কৃষি মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ১৩  বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি  আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কেএম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী সাইদ আহমেদ কবির সৌরভ।

গত বছরের ২০ ডিসেম্বর মেঘনা নদী থেকে বালি উত্তোলন করে পার্শ্ববর্তী দিয়ারা মেরিখালী খাল ভরাট বন্ধ করতে পরিবেশ অধিদফতর থেকে আল মোস্তফা গ্রুপকে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারপরও খাল ভরাট বন্ধ না হওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে এই রিট দায়ের করা হয়। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারিসহ কয়েকটি আদেশ দেন।  

পরে সাইদ আহমেদ কবির বাংলা ট্রিবিউনকে বলেন, রিটের শুনানি নিয়ে আদালত খাল ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। একইসঙ্গে রুল জারি করেছেন। পরে আল মোস্তফা গ্রুপকে ওই খাল ভরাট বন্ধ রাখতে এবং খালটি পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আদালত তার অন্য আদেশে সোনারগাঁও থানার ওসিকে ওই খাল ভরাট বন্ধের বিষয়টি মনিটরিং করে এ বিষয়ে একটি প্রতিবেদন আগামী তিন মাসের মধ্যে এফিডেভিট আকারে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম