আইনজীবীদের কথা শুনলে খালেদা জিয়াকে অনেক বছর জেলে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৭



খালেদা জিয়া ও মোহাম্মদ নাসিম আইনজীবীদের কথা না শুনতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আইনজীবীরা ওকালতি করে আপনাকে বাড়ি ছাড়া করেছেন। তারাই আপনাকে বুদ্ধি-পরামর্শ দিয়ে সংসদের বাইরে রেখেছেন। এই আইনজীবীদের কথা শুনবেন না। তাদের কথা শুনলে আপনাকে অনেক বছর জেলে থাকতে হবে।’সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া আদালতের মাধ্যমে জেলে গেছেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা কেউ চাই না, তিনি জেলে থাকুন। তিনি আদালতের মাধ্যমে জেলে গেছেন। আদালতের মাধ্যমেই মুক্তি পাবেন।’
খালেদা জিয়ার জেলে যাওয়ার পর ব্যারিস্টার মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘মওদুদ সাহেবরা বলছেন, খালেদা জিয়া জেলে যাওয়ার পর প্রতিদিন তাদের ১০ লাখ ভোট বাড়ছে। যদি আপনাদের এত ভোট বাড়ে, তাহলে আপনারা খালেদা জিয়ার মুক্তি চাচ্ছেন কেন? জামিন যাচ্ছেন কেন, জামিনের জন্য প্রতিদিন কেন কোর্টে যান? তিনি জেলে থাকলে তো আপনাদের ভোট পাড়বে। আপনাদের ভোট বেড়ে ৩০ কোটি হবে।’
বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে নিয়ে মাঠে খেলতে চাই। একা খেলতে চাই না। সরকারের রেকর্ড অনেক ভালো। আমরা কেন অন্যকে ভয় পাবো। আপনারা মাঠ আসুন। খেলে জিতুন। দয়া করে ফাউল করবেন না। মাঠেই ফাইনাল খেলা হবে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন। এই নির্বাচনে আমরা এককভাবে লড়াই করতে চাই না। কারও ইচ্ছামতো নির্বাচন হবে না। দেশের সংবিধান রয়েছে। সেই সংবিধান অনুসারে নির্বাচন হবে। সেই নির্বাচনে সবাইকে আসতে হবে। সংবিধানের বাইরে গেলে আবারও অনিশ্চয়তা সৃষ্টি হবে। রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে।’দেশে রাজনৈতিক সরকার যেন না থাকে, সে জন্য চক্রান্ত চললে বলেও তিনি অভিযোগ করেন।
রাজধানীর চানখারপুলে নির্মিতব্য শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটি প্রধানমন্ত্রীর এবারের জন্মদিনের সময় সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
বাঙালির উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আরও সময় দেওয়া উচিত মন্তব্য করে জাসদের মইন উদ্দিন খান বাদল বলেন, ‘দেশের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। আরও বিনয়ী হয়ে জনগণের কাছে যেতে পারলে তারা আবারও আমাদের সময় দেবে।’ তিনি বলেন, ‘নেহেরু বাদে ভারতে সংসদীয় পদ্ধতিতে ১৫ বছর রাজস্বের সুযোগ কেউ পাননি। আমরা সেই সুযোগ পেতে যাচ্ছি।’
মিয়ানমারের বিষয়ে সতর্ক হতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মইন উদ্দিন খান বাদল বলেন, হাজারও চেষ্টা করলেও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ভবিষ্যতে কঠিন হবে। মিয়ানমারের বিষয়ে আরও সতর্ক হতে হবে। তাদের সম্পর্কে আরও গভীরে যেতে হবে, স্টাডি করতে হবে। তারা সকালে যেটা বলে, বিকালে তার উল্টোটা বলে।’

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম