‘যদি বর্ষে ফাল্গুনে, চিনা কাউন দ্বিগুণে’

উদিসা ইসলাম
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪১

 


বৃষ্টিতে ঢাকার রাজপথ
‘যদি বর্ষে ফাল্গুনে, চিনা কাউন দ্বিগুণে’। ফাল্গুন মাসে বৃষ্টি হলে চিনা ও কাউনের ফলন দ্বিগুণ হয়। অর্থাৎ খনার এ বচনের মর্মার্থ হলো, এ বৃষ্টিতে কৃষকের লাভ, কৃষির লাভ। এবারের ফাল্গুনের শুরুতে দেখা দিয়েছে তেমন ‘মাঙ্গলিক’ বৃষ্টি।

তবে হুট করে আসা বৃষ্টিতে গত রাতে (২৫ ফেব্রুয়ারি) একুশে বইমেলার বই ভিজে গেছে। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে আর লেখক-পাঠকদের মন হয়েছে বিষণ্ন। তেমনই মেলা শেষ হওয়ার দুদিন আগের সন্ধ্যার বৃষ্টি মেলাপ্রাঙ্গণের উত্তাপে জল ঢেলে দিয়েছে।

রবিবার মধ্যরাতের হঠাৎ বৃষ্টিতে ঘুম ভেঙে যায় নগরবাসীর। নাগরিক জীবনের প্রথম বর্ষণ বেশ উপভোগ্য হয়, বৃষ্টির রিমঝিম শব্দে মুখর হয় নগর। বৃষ্টিতে ধুলোবালি কমে যাওয়ায় নাগরিক মনে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। আজ সোমবার সারাদিনই গরমের মাত্রা কম ছিল। হঠাৎ এ বৃষ্টি জনমনে স্বস্তি এনে দিয়েছে। তবে ঘরমুখো মানুষ পড়ে ভোগান্তিতে। প্রস্তুতি না থাকায় অনেককেই ভিজতে ভিজতে হাঁটতে দেখা গেছে রাস্তায়।

বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে পথচারীরা আবহাওয়া অধিদফতরের ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসে এ মাসের দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল। হাফিজুর রহমান বলেন, ‘এ বৃষ্টি স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। পূর্বাভাসে একটা কালবৈশাখীর কথা বলা ছিল। সেটারই বাস্তবায়ন দেখলাম।’
তিনি জানান, গত রাতে বেশি বৃষ্টি হয়েছে কয়েকটি জেলায়— টাঙ্গাইলে ৩০ মিমি, বগুড়াতে ১৬ মিমি, সিরাজগঞ্জে ১৭ ও কিশোরগঞ্জে ১৯ মিমি রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যায় যেটা হচ্ছে সেটা এখনও পরিমাপ করা হয়নি।
হাফিজুর রহমান বলেন, ‘এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না। কালবৈশাখী একাধিকবার আসে মার্চ-এপ্রিলের মধ্যে, গতকালেরটিও সেরকমেরই ছিল।’

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম