শিক্ষামন্ত্রী ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছেন কিনা, প্রশ্ন জাপা এমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪০

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো) প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন, যুগে যুগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাদের সময়ও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যুগে যুগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা তা জানি না। শিক্ষামন্ত্রী ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছেন কিনা? তবে আমরা ছাত্র থাকার সময় ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দেইনি।’ সোমবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রশ্ন তোলেন।

জাতীয় পার্টির এই সদস্য বলেন, ‘উন্নয়নের পাশাপাশি দুর্নীতি হচ্ছে। সুশাসন নিশ্চিত করা যাচ্ছে না। প্রশ্নপত্র ফাঁসের সুরাহা হচ্ছে না। ১৭ দিনে ১২ টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা লজ্জাজনক।’ তিনি বলেন, ‘প্রশ্নপত্রে দাগ দেওয়ায় চট্টগ্রামের তিনজন মেধাবী শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশ্নের যিনি জিম্মাদার, সেই শিক্ষামন্ত্রীকে বহিষ্কার করা হয় না।’

আর্থিক খাতের অব্যবস্থপনার প্রসঙ্গ টেনে পীর ফজলুর রহমান বলেন, ‘আমানতকারীরা ব্যাংকে টাকা রাখতে আতঙ্ক বোধ করছেন। প্রশ্ন করলে অর্থমন্ত্রী উত্তেজিত হয়ে যান, রাগ করেন। অর্থমন্ত্রী বলেন, উত্তর দেবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে চেয়ার টেবিল ভেঙে মানুষকে বিদায় করে দেওয়া হয়েছে। ঘুষ দিয়ে পদোন্নতি পাওয়া স্বাভাবিক হয়ে গেছে।’

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম