বরিশালের জেলা মহাসড়কগুলো প্রশস্ত হচ্ছে

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৯

একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা  বরিশাল বিভাগের মহাসড়কগুলো প্রশস্ত করতে একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভায় ‘জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (বরিশাল জোন)’ প্রকল্প নামের প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৬৬৭ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা। এর পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি শেষ হবে ২০২০ সালের ৩০ জুন।

জানা গেছে, এ প্রকল্পের মূল কার্যক্রমের আওতায় ৩ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। এছাড়াও ১৭ দশমিক ৭ লাখ ঘনমিটার বাঁধ, ১৭টি সেতু ও ১০৩টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিভাগের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। নদী ও খালবেষ্টিত দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় যাতায়াতের জন্য সড়ক ও জনপথ অধিদফতরের মালিকানাধীন জেলা মহাসড়কগুলো এই এলাকায় উৎপাদিত কৃষিপণ্য, মৎস্য সম্পদ পরিবহন ও জনসাধারণের যাতায়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। পরিবহন সেক্টরে সরকারের অবকাঠামো উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে মাওয়া পয়েন্টে নির্মাণাধীন পদ্মা সেতু ও পায়রা বন্দর চালু হলে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক নেটওয়ার্কের অর্থনৈতিক গুরুত্ব আরও বাড়বে। একই সঙ্গে সড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বহুগুণে বাড়বে। এ অবস্থায় বরিশাল সড়ক জোনের আওতাধীন গুরুত্বপূর্ণ জেলা মহাসড়কগুলোর মধ্যে অপ্রশস্ত ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো সওজ এর ডিজাইন স্ট্যান্ডার্ড অনুযায়ী যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে।

/এসআই/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম