মশা তাড়াতে এবার হটলাইন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮

মশা (ছবি: ইন্টারনেট থেকে)

মশার উপদ্রব অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় হটলাইন চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসিভুক্ত যেকোনও এলাকায় মশার উপদ্রবের খবর জানানো যাবে ০১৯৩২-৬৬৫৫৪৪ এই হটলাইনে।

ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, কোনও নগরবাসী মশা থেকে মুক্তি পেতে এই নম্বরে ফোন করলে করপোরেশনের মশক নিধন কর্মীরা এসে ওষুধ ছিটিয়ে দেবেন। একইসঙ্গে গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া মশক নিধন ক্র্যাশ প্রোগ্রামের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়।

ডিএনসিসির আওতাধীন যেকোনও এলাকায় মশার ওষুধ ছিটানোর জন্য আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) বুধবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নম্বরে যে কেউ কল করতে পারবেন। ডিএনসিসি কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার মধ্যে ওই স্থানে মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করবে।

ডিএনসিসির নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।

এছাড়া গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান মশক নিধন ক্র্যাশ প্রোগ্রামের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়। প্রয়োজনে ক্র্যাশ প্রোগ্রামের মেয়াদ আরও বাড়ানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, সাধারণত প্রতিদিন যে পরিমাণ মশার ওষুধ ছিটানো হয়, ক্র্যাশ প্রোগ্রাম চলাকালে তার দ্বিগুণ ওষুধ ছিটানো হয়। ওষুধ ঠিকমতো ছিটানো হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সভায় নির্দেশ দেওয়া হয়। সভায় মশক নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর ডা. মো. জিন্নাত আলী, ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএস/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম