আইনজীবীদের ভুলের কারণে খালেদা জিয়া কারাগারে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৫

আইনমন্ত্রী আনিসুল হক আইনজীবীদের ভুলের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও কারাগারে আছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলাগুলোও পরিচালিত হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি  এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগ নিজস্ব আইন-কানুন ও গতিতে চলে। এখানে সরকারের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলাগুলোও পরিচালিত হবে।’
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, ‘নিম্ন আদালতের নথিপত্র  দেখার ক্ষমতা আদালতের আছে।’ তবে এখানে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি বলেও মনে করেন মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘দেশে বিদ্যমান মামলার জট নিরসনে মামলা ও বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধন করে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে ন্যাশনাল জাসটিস কো-অর্ডিনেশন কমিটি (এনজেসিসি) গঠন করা হচ্ছে। মামলার জট না কমাতে পারলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আসবে না। জট কমলে আস্থা বাড়বে। তখনই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’

বর্তমানে ৩৩ লাখ মামলার জট রয়েছে। এর পেছনে সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার অভাব দায়ী উল্লেখ করে আইনমন্ত্রী জানান, সেই সমন্বয় সাধনে এনজেসিসি আজ  উদ্বোধন করা হলো। সব সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একসঙ্গে বসে মামলার জট নিরসন ও ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণে এনজেসিসি পদক্ষেপ ও কৌশল নির্ধারণ করবে বলেও জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা প্রয়োজন, তার সবই করা হচ্ছে। ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হয়। তখন জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত ভবন আলাদা হয়। কিন্ত সে অনুযায়ী অবকাঠামোগত অবস্থা ও সুবিধা ছিল না। বর্তমান সরকার অবকাঠামো নির্মাণে বিভিন্ন পদক্ষেপ নেয়। সে অনুযায়ী এখন সুবিধা পাচ্ছে সংশ্লিষ্টরা। এছাড়া, বিচারক সংকট দূরীকরণে ৮৮০ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। আরও অনেক সমস্যা রয়েছে, তা দূর করতেও কাজ করছে সরকার।’

আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (মতামত) উম্মে কুলসুম, একই বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান, সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন প্রমুখ।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম