সরকার কেন প্রশ্নফাঁস বন্ধ করছে না: প্রশ্ন রওশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৮

সংসদে রওশন এরশাদ (ফাইল ফটো) সরকার চাইলেই প্রশ্নফাঁস বন্ধ করতে পারে মন্তব্য করে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সরকার পারে না এমন কোনও কাজ তো নেই। সরকার কেন এই প্রশ্নফাঁস বন্ধ করছে না। শিক্ষামন্ত্রীকে যদি এটা নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে তিনি কী জবাব দেবেন?
বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশ্নফাঁস সম্পর্কে রওশন এরশাদ আরও বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস যেন লেগেই আছে। বার বার কেন প্রশ্ন ফাঁস হচ্ছে, আমরা বুঝতে পারছি না। সৌদি আরব থেকে ফাঁস হওয়া প্রশ্ন সবাইকে জানানো হচ্ছে। এটা বন্ধ হবে কবে? সরকার পারে না এমন কোনও কাজ তো নেই। সরকার কেন এটা বন্ধ করছে না।’
প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে  জড়িতদের মাধ্যমে ফাঁস হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘এই প্রশ্নপত্র ফাঁস কেন হচ্ছে? কারা করছে? যারা এর সঙ্গে জড়িত, তাদের মাধ্যম্যেই তো ফাঁস হচ্ছে। এটা বন্ধ না করলে তো হবে না। প্রশ্নপত্র ফাঁসের জন্য  আমাদের ছেলেমেয়েরা অন্যভাবে গড়ে উঠছে। মেধাবী শিক্ষার্থীরা সমস্যায় পড়ে যাচ্ছে। শিক্ষা পিছিয়ে যাচ্ছে।’

সরকার না পারলে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দিয়ে দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকার অতীতের তুলনায় সফল দাবি করে বিরোধী দলীয় নেতা বলেন, অতীতে কোনও সংসদই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়নি। এই সরকারকে হরতাল-অবরোধ-আন্দোলন মোকাবিলা করতে হয়নি। এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে অতীতে তা হয়নি। আমরা সাহায্য সহযোগিতা করেছি বলে উন্নয়ন হয়েছে। তবে এজন্য আমাদের অনেক সমালোচনা শুনতে হয়েছে।

যানজটের কারণে সংসদে আসতে তার দেরি হয়েছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘যানজটের কারণে বছরে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে বছরে ৫৮ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এটা না হলে আমাদের প্রবৃদ্ধি ৭/৮ ছাড়িয়ে যেত।’

 

 

 

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী