তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মার্চ ২০১৮, ০৯:৪১আপডেট : ০২ মার্চ ২০১৮, ০৯:৪৬

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং আগামী রবিবার (৪ মার্চ) তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই সফরে আসছেন তিনি।  ঢাকা-হ্যানয় বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে ঢাকায় তার এই সফর। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৫ সালের আগস্টে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের সেপ্টেম্বর ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৭ সালের জুলাইতে ভিয়েতনাম সফর করেন।

সফরসূচি সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভিয়েতনামের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দর থেকে ভিয়েতনামের প্রেসিডেন্ট হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আসবেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি সেখানেই থাকবেন।

একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে ভিয়েতনামী প্রেসিডেন্ট কুয়াংয়ের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সোমবার সকাল ৮টার দিকে ভিয়েতনামের প্রেসিডেন্ট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একটি পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করবেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাড়ে ৯টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন। একইদিন সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। বৈঠকে কয়েকটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের ফলাফল জানানো হতে পারে।

কার্যসূচি অনুযায়ী সোমবার বেলা ৩টা ৪০ মিনিটে তিনি জাতীয় সংসদ কমপ্লেক্স পরিদর্শন করবেন। সেখানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সঙ্গে একটি বৈঠক করবেন। এর আগে বেলা আড়াইটায় হোটের সোনারগাঁওয়ে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ(এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম বিকাল ৩টায় ভিয়েতনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

৬ মার্চ সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ প্রধানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। তিনি ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামের একটি বৈঠকে যোগ দেবেন। পরে তিনি ‘ভিয়েতনাম কালচালাল ডেজ ইন বাংলাদেশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

ভিয়েতনামের প্রেসিডেন্ট মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের