আন্তর্জাতিক নৌ-মহড়ায় অংশ নিতে ভারতে যাচ্ছে ‘ধলেশ্বরী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৮, ১৬:০০আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৬:৪৮

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধলেশ্বরী (ছবি: সংগৃহীত) ভারতের আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে আগামী ৬ থেকে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে দশম আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলান ২০১৮’। এতে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধলেশ্বরী শনিবার (৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে।

কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে জাহাজটিকে আনুষ্ঠানিক বিদায় জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় উচ্চপদস্থ নৌ-কর্মকর্তা ও জাহাজের সঙ্গে যাওয়া কর্মকর্তা ও নাবিকদের পরিবার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, আগামী ৬ থেকে ১৩ মার্চ আন্তর্জাতিক নৌ-মহড়া মিলানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে ধলেশ্বরী। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলীর নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ১৫৭ জন নৌ-সদস্য থাকবেন এ মহড়ায়। 
মহড়ায় অংশগ্রহণ করবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, নৌ-পর্যবেক্ষক ও নৌ-সমর বিশারদরা। 
আন্তর্জাতিক নৌ-মহড়ায় জাহাজটির অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানোন্নয়ন হবে বলে মনে করেন কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি। মহড়া শেষে জাহাজটি আগামী ১৬ মার্চ দেশে ফিরবে।

/জেইউ/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম