মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মার্চ ২০১৮, ১১:৩৯আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৩:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. জাফর ইকবালের ওপর হামলা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। তার অবস্থা এখন অনেকটা ভালো। কিন্তু যে হামলাটা হলো, যারা হামলা করলো, এরা কারা?  যারা এ ঘটনাগুলো ঘটায়, তারা ধর্মান্ধ হয়ে গেছে। তারা ভাবে যে তারা বেহেশতে যাবে, কিন্তু আসলে তারা হয়তো দোজখে যাবে। কারণ, মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না।’

বিজ্ঞানী ও গবেষকদের অনুদান প্রদানে উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সন্তানদের প্রতি বাবা-মা ও শিক্ষকদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে হবে। ছেলেমেয়েরা কী করছে তা জানতে হবে। শিক্ষকদের পাশাপাশি বাবা-মাকেও সন্তানদের প্রতি আরও যত্নবান হতে হবে। আরও সহনশীল হতে হবে। আমাদের সন্তানরা অনেক মেধাবী। একটু সহায়তা পেলেই তারা অনেক কিছু করতে পারে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু ট্রাস্ট-এর মাধ্যমে প্রায় ১৬০০-এর ওপরে শিক্ষার্থী প্রতি মাসে শিক্ষাবৃত্তি পাচ্ছে। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রায় ১৮০০ জনকে আমরা  প্রতিমাসে অনুদান দেই। তবে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই শিক্ষাকে।’

এ সময় তিনি বলেন, ‘এ বছর জানুয়ারি মাসে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। স্কুল-কলেজগুলো উন্নত করতে কাজ করে যাচ্ছি। তবে অংক, বিজ্ঞান ও ইংরেজির শিক্ষক পাওয়া মুশকিল। কারণ, যারা এসব বিষয়ে ভালো তারা রাজধানীতে চলে আসতে চায়।’

ব্লু ইকোনমির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ব্লু ইকোনমি কাজে লাগাতে গেলে দক্ষ লোকবল লাগবে, আমাদের লোকবল কম। এক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। সি অ্যাকুইরিয়াম করতে হবে, এটা গবেষণার জন্য কাজে লাগবে। দর্শনার্থীদেরও কাজে লাগবে। গবেষণার জন্য আমাদের আরও জাহাজ লাগবে। সমুদ্রের চরিত্র জানতে হবে। এসব জানতে বিস্তারিত গবেষণা দরকার।’

ডিজিটাল বাংলাদেশ গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘বেতবুনিয়াতে ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপন করেছেন বঙ্গবন্ধু। আমরা শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছি। একসময় কম্পিউটার কিনতে অনেক টাকা লাগতো। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ট্যাক্স তুলে দিলাম। দাম কমে যাওয়ায় সবার কাছে কম্পিউটার পৌঁছেছে এখন। মোবাইল ও কম্পিউটার এখন সবার সাধ্যের মধ্যে। দেশ এগিয়ে যাচ্ছে।’

 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম